সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

সাবেক কাউন্সিলরের টাকা ছিনতাইকালে আটক ২

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২০৬ বার
বরিশাল সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর তাছলিমা কালাম পলির ভ্যানিটি ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে ২ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের গীর্জা মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে।
আটক দুই নারী রিনা বেগম ও আরজিনা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর রামপট্টি এলাকার বেদে পল্লীর বাসিন্দা বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. আজিমুল করিম।
তিনি জানান, ছিনতাইয়ের অভিযোগে ওই দুই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে আটক দুই জনের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।
এদিকে সাবেক কাউন্সিলর তাসলিমা কালাম পলি জানান, সকালে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে গীর্জা মহল্লা এলাকা দিয়ে যাচ্ছিলেন।
এ সময় ওই দুই নারীসহ আরো কয়েকজন তার পিছু নেয়। বিষয়টি সন্দেহ জনক হলে তিনি তাদের পিছু নেয়ার কারন জানতে চান। পরে তার নিজের ভ্যানিটি ব্যাগের চেইন খোলা এবং ব্যাগের মধ্যে টাকা না দেখে ওই দুই নারীকে ধরে ফেলেন।
এ সময় তাদের মধ্যে একজনের ওড়নায় থাকা ৫০ হাজার টাকা উদ্ধার করেন। পথচারীরা তাদের ঘেরাও করে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ তাদের আটক করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com