শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সাটুরিয়ায় সড়ক দুঘটনার মহিলা নিহত

কাওছার আহমেদ ,মানিকগঞ্জ
  • আপডেট টাইম : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার
ফাইল ফটো

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় পাটুরিয়ামুখী একটি বাসের চাপায় জোসনা বেগম (৩৪) নামে এক মহিলা নিহত হয়েছেন।

 

শনিবার সকালে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটুরিয়ামুখী গোল্ডেন পরিবহনের একটি বাস ওই মহিলাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জোসনা বেগম মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দানিস্থনগর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ।

 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রােরণ করা হয়েছে।

 

ঘটনার পরপরই ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com