শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

সাটুরিয়ায় বসতঘর ভাংচুর অগ্নিসংযোগ বাড়ী দখল মামলা নেয়নি পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৬ বার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৮টি ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ,লোটপাট ও মহিলাসহ ৬ জনকে পিটিয়ে আহত ও বসতবাড়ী দখল করার ঘটনায় বুধবার পয়র্ন্ত মামলা নেয়নি থানা পুলিশ।

জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের মৃত কালু মিয়া ছেলে মোঃ হারুন মিয়া ও মোঃ দেলোয়ার হোসেনের পৈত্রিক জমি নিয়ে একই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ভূমিদস্যু সোহাগ মিয়ার সাথে দীঘদিন বিরোধ চলে আসছে।

এ বিরোধকে কেন্দ্র করে রবিবার বিকেলে সোহাগ মিয়ার নেতৃত্বে ৩০/৩৫ জন লোক নিয়ে দেলোয়ার হোসেন ও হারুন মিয়ায় ৮টি বসতবাড়ী ভাংচুর, একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়ে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

হারুন ও দেলোয়ার হোসেনের পরিবারের লোকজন বাধা দিলে এতে সোহাগ মিয়ার নেতৃত্বে তাদের ওপর হামলা করে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। আহতদের সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এঘটনায় পুলিশ জরুরী নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবতীতে পুলিশের নিরবতার কারণে ঐ দিন রাতে তাদের জমিদখল করে নেয় ভূমিদস্যু সোহাগ মিয়ার বাহীনী।

এ বিষয়ে গোপালপুর গ্রামে একাধিক ব্যাক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারবাহীনি নৃশংসভাবে হত্যা করে ছিল।

সেই নৃশংস হার মানিয়েছে ভূমিদস্যু সোহাগ মিয়ার এ তান্ডব। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারবাহীনি তান্ডবের কথা স্থানীয় মুক্তিযুদ্ধের কাছ থেকে শুনেছি। আজ গোপালপুর গ্রামে বিএনপি,জামাত নেতা সোহাগ মিয়া দেখিয়ে দিলেন পাকিস্তানিদের চেয়ে অনেক ভংকর তান্ডব।

এ ঘটনায় দেলোয়ার হোসেন বাদী হয়ে সাটুরিয়া থানা একটি অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে এ ঘটনায় গতকাল বুধবার পয়ন্ত ৫ দিন অতিবাহিত হলে ও মামলা না নেওয়ায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, এ ব্যাপারে লিখিত অভিয়োগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com