শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

সাইবার আইনে মামলা হতে পারে ডা. মুরাদের বিরুদ্ধে

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ২৭২ বার
ফাইল ফটো

মন্ত্রীত্বসহ দলীয়পদ হারানোর পর মামলার আসামি হতে পারেন সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

 

রাজধানীর শাহবাগ থানায় ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ইতোমধ্যে তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। পাশাপাশি সাইবার মামলা নেওয়ার আবেদনও জানান ঢাবির ওই শিক্ষার্থী।

 

মঙ্গলবার সন্ধ্যার দিকে এই আবেদন জানান ঢাবির এক ছাত্র।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে ডিএমপি’র রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, ঢাবির শিক্ষার্থীর অভিযোগ আমরা গ্রহণ করেছি। সেটি আপাতত জিডি আকারে নেওয়া হয়েছে। পরে পুলিশের সাইবার বিভাগের পরামর্শ নিয়ে প্রয়োজনে সাইবার নিরাপত্তা আইনের ধারায় মামলা রুজু করা হবে।

সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত বক্তব্যের জন্য ডা. মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আজ মঙ্গলবার সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দেন ডা. মুরাদ হাসান।

 

এছাড়াও ডা. মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com