বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চায় সরকার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে এ সংক্রান্ত সরকারি কমিটি।

‘গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটি’ গত ৭ অক্টোবর গঠিত হয়।

এ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চাওয়া হয়েছে।

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণে কমিটি
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা পর্যবেক্ষণের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গঠিত কমিটির প্রথম সভার সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে গত ১ জুলাইয়ের পর বিভিন্ন হয়রানিমূলক মামলার তথ্য পাঠাতে হবে।

কমিটির দেওয়া নির্দিষ্ট ছকে সাংবাদিকের নাম, পদবি ও সংবাদমাধ্যমের নাম-ঠিকানা, মামলার নম্বর ও তারিখ, মামলার সংক্ষিপ্ত বিবরণ ও বর্তমান অবস্থা জানিয়ে ব্যক্তিগতভাবে বা সম্পাদকের সুপারিশসহ press1@moi.gov.bd ই-মেইলে আবেদন করা যাবে।

অভিযুক্তের সাংবাদিকতার প্রত্যয়ন বা প্রমাণপত্র আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিক বলতে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সংবাদকর্মীদের বোঝাবে। অডিও-ভিজুয়াল এবং ডিজিটাল বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন, বিধির (যদি থাকে) সংজ্ঞা প্রযোজ্য হবে অথবা ওই আইনের সংজ্ঞা প্রযোজ্য হবে।

তবে, সাংবাদিকদের পেশাগত দায়িত্বের বাইরে ব্যক্তিগত দায় রয়েছে এমন কোনো মামলার তথ্য পাঠানো যাবে না বলেও এতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com