রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সাঁথিয়ায় সেচখালে হত্যা মামলার আসামির মরদেহ

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৪৬ বার
পাবনার সাঁথিয়ায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে রাজা প্রামাণিক (৫০) নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলার কাশিনাথপুর বড়াট গ্রামের পানি উন্নয়ন বোর্ডের সেচখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাজা প্রামাণিক (৫০) সাঁথিয়া উপজেলার শ্রীধড়কুড়া গ্রামের সিরাজ প্রামাণিক ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, কাশিনাথপুর বড়াট গ্রামের বেঙ্গল মিটের সামনে মহাসড়কের পাশের খালে এক মধ্যবয়সী ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com