শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১০১ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বার্থী বাজারের উদ্দেশ্যে আসার সময় অজ্ঞাতনামা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত ও দুই আরোহী আহত হয়।

নিহত তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলেন।

আহতরা হলেন, বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, আহতদের প্রথমে গৌরনদী ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com