রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

সড়ক অবরোধ করে বিক্ষোভ বরিশালে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১০৭ বার

১৬০ জন শ্রমিককে পুনর্বহাল করা, ও বকেয়া দুই মাসের বেতনের দুই দফা দাবিতে বরিশালের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের চাকরিচ্যুত কর্মচারীরা।

বিনা নোটিশে কোন প্রকার সার্ভিস বেনিফিট বা গ্রাচুইটি ব্যবস্থা না করে দৈনিক মজুর ভিত্তিক এই কর্মচারীদের বের করে দেওয়ার প্রতিবাদে দুপুরে এই কর্মসূচি করে তারা।

এ সময় প্রায় এক ঘন্টা নগরীর অভ্যন্তরে ফজলুল হক এভিনিউ এবং গির্জা মহল্লা এলাকার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে দিতে পারতে হয় যাত্রীদের।

শ্রমিকরা জানায়, শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিক চাকরির ছয় মাস অতিবাহিত হলে কর্তৃপক্ষ তাকে স্থায়ী না করলেও সে আইনের চোখে স্থায়ী শ্রমিক হিসেবে গণ্য হবে।

ছাটাই কৃত শ্রমিকদের অনেকেই পৌরসভা আমল থেকে ৩৫ বছর ধরে চাকরি করে আসছেন।

কর্মসূচিতে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক মনীষা চক্রবর্তী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, দৈনিক মজুরি ভিত্তিক এবং বয়স ৬০ বছরের উর্ধ্বে চলে যাওয়ায় তাদেরকে বাদ দেয়া হয়েছে।

এর বাইরে কোন যৌক্তিক দাবি থাকলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে।
বরিশাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com