শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

সচেতনতা বৃদ্ধির লক্ষে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০১ বার
সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরিশাল সরকারি মহিলা কলেজের  শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক  মতবিনিময় করেন, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম।
এ সময় তিনি, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে  সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষনীয় ও সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়।
উল্লেখ্য যে, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।
এ সময় আরো উপস্থিত ছিলেন,  উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মােঃ আলী আশরাফ ভুঞা, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ ছালমা বেগম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার  সাদ্দাম হােসাইনসহ অন্যান্য  শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com