বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সব পেশার মানুষের ভাগ্য পরিবর্তন হলেও সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি- সভাপতি বিএফইউজে

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৯৯ বার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের সাথে বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বরিশাল নবগ্রাম রোডের এবিসি ফাউন্ডিশনের সভাকক্ষে দুপুরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক এটিএম কামরুল আহসান, নজরুল বিশ্বাস, বিধান সরকার, অর্থ সম্পাদক আলী জসিম, গাজী শাহ রিয়াজ, মিথুন সাহা, বশির অাহম্মেদ, জসিম উদ্দিন, শুভ ব্রত দত্ত, মর্জিনা বেগম, আরিফুল ইসলাম ও লিটন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে ওমর ফারুক বলেন, সব পেশার মানুষের ভাগ্য পরিবর্তন হলেও সাংবাদিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি। দেশের উন্নয়নে সাংবাদিকদের এক হয়ে কাজ করতে হবে।

সাংবাদিক ইউনিয়ন করার জন্য তৎপর হতে হবে বর্তমান এবং ভবিষৎতের জন্য।

ভাগ্যের পরিবর্তন করতে হলে সাংবাদিক ইউনিয়নকে শক্তিশালী করতে হবে। সাংবাদিক ইউনিয়নের ছাঁয়া তলে আসতে হবে। তাই সবাই আসার আহ্ববায়ন জানান তিনি।

তিনি আরো বলেন,  যাদের বয়স ষাটের উপরে তাদের জন্য অবসর ভাতা পেতে পারে সে বিষয় আইন পাশ হবে খুব দ্রুতই।

এজন্য অপসাংবাদিকতা থেকে সড়ে আসতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করলে অনেকেরই স্বার্থে লাগবে।

এতে করে সড়ে গেলে হবেনা কাজ করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে অপসাংবাদিকতা যেন না হয়।

তাই সাংবাদিকদের কল্যানে আমরা বরিশাল সাংবাদিক ইউনিয়নের পাশে রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com