বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার
সংগৃহিত

বিএনপির ৭ জন সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ২১তম অধিবেশন শুরুর পর বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ এবং তাদের পদত্যাপত্র গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদকে অবহিত করেন স্পিকার।

বিএনপির সদস্যদের পদত্যাগ করা আসনগুলো হলো – চাপাইনবাবগঞ্জ-২, চাপাইনবাবগঞ্জ-৩, বগুড়া-৪, বগুড়া-৬, ঠাকুরগাঁও-৩ এবং ব্রাক্ষ্মণবাড়িয়া-২।

পদত্যাগী সংসদ সদস্যরা হলেন – আব্দুস সাত্তার, হারুন-অর রশীদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনের রুমিন ফারহানা।

গত ১১ ডিসেম্বর স্পিকারের কাছে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দেন। সাত সংসদ সদস্যের মধ্যে ৫ জন সশরীরে উপস্থিত হয়ে এবং বাকি ২ জন ইমেইলের মাধ্যমে তাদের পদত্যাগ পত্র জমা দেন।

এর আগে রাজধানীর গোলাপবাগে ১০ ডিসেম্বরের সমাবেশে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সে সময় তারা জানান, সরকারের গণতন্ত্র ও গণবিরোধী কার্যকলাপে গণতন্ত্রহীনতা, বিরোধী রাজনৈতিক ব্যক্তিদের ওপর দমনপীড়ন, গণগ্রেপ্তার, গুম, হত্যা এবং মতপ্রকাশ, বাকস্বাধীনতা হরণ, ভোটাধিকার ও মানবাধিকার হরণ, সর্বপরি মহান জাতীয় সংসদকে অকার্যকর করার প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com