শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

সংক্রমণ কমে গেলে নতুন বছর থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে গাজীপুরে শিক্ষামন্ত্রী

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৩২০ বার
সংক্রমণ কমে গেলে আগামি জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিকেলে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সামনে আমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে, কাজেই আমরা ক্লাশের সংখ্যা বাড়াতে পারছিনা। অতিমারী এখনো চলছে তবে সংক্রমণের হার কম। এটা আমাদের ধরে রাখতে হবে।
নতুন বছর আমরা যখন শুরু করব, সংক্রমণের হার আরও কমে গেলে ক্লাশের সংখ্যা বাড়ানো হবে। এর আগে একাডেমিক ভবনে প্রধান অতিথি কেক কেটে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এসময় তার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।
এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে বাল্যবিয়ের হার বেশি হয়েছে। সেই জায়গায় আমরা চেষ্টা করছি,বাল্যবিয়ে হওয়া মেয়েদের আবার ক্লাশে ফিরিয়ে আনতে। তারা অনেকেই স্থানান্তরিত হয়ে গেছে।
স্থানান্তরিত হলেও তারা যেখানে আছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাশে যেন অংশগ্রহণ করতে পারেন সেই চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com