বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

শের-ই বাংলা হাতকড়াসহ আসামি পলায়ন; দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৭৪ বার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মো. মাসুদ খান নামে একজন আসামি হাতকড়াসহ পালিয়েছে।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার এই আসামি পলায়ন এবং বরখাস্তের ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার বাইরে নিরাপত্তা প্রদান করে না বলে জানিয়েছেন পরিচালক। অভিযুক্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন পুলিশ কমিশনার।

পালিয়ে যাওয়া মাসুদ নগরীর হাটখোলা এলাকার মো. হারুন খানের ছেলে। দায়িত্বে অবহেলায় অভিযুক্ত দুই পুলিশ হলেন পুলিশ লাইন রিজার্ভের কনস্টেবল মশিউর রহমান ও সজল ঘরামী।

পুলিশ জানায়, নগরীতে একটি চুরির ঘটনায় গণধোলাইয়ের শিকার আহত মাসুদ খানকে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তার পাহারায় ছিলো দুই পুলিশ সদস্য। ভোরে ওই ব্যক্তি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এই তথ্যের সত্যতা স্বীকার করে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‌‘চিকিৎসকরা চিকিৎসা দেন। নিরাপত্তার বিষয়টি দেখভাল করে আইনশৃঙ্খলা বাহিনী।

পালিয়ে যাওয়া আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মুঠোফোনে জানান পুলিশ কমিশনার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com