বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬৫ বার

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশংসা করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, শান্তি ও নিরাপত্তার প্রশ্নে শেখ হাসিনা সরকারের পাশে আছে ভারত।

রোববার নয়াদিল্লির সর্দার প্যাটেল ভবনে তার কার্যালয়ে মুজিবনগর এবং বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার ও কর্মচারী কেন্দ্রীয় কল্যাণ সমিতির সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব মুহাম্মদ মুসার সঙ্গে সাক্ষাৎ করেন দোভাল।

তিনি বলেন, শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে আমরা বাংলাদেশের স্থায়ী অংশীদার। ১৯৭১ সালে আমরা যেমন বাংলাদেশের সঙ্গে ছিলাম, তেমনি আমরা এই সরকারের পাশে আছি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। এ সময় উভয় দেশের পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিশেষ করে চিনি সরবরাহ করতে দোভাল এবং কোয়াত্রাকে অনুরোধ করেন মুসা।

বৈঠকে বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে গড়ে তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন দোভাল। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের প্রশংসাও করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com