শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস কার্যক্রম

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৩৭ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস কার্যক্রম। আজ ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাস কার্যক্রম শুরু হয়। বিভিন্ন বিভাগের পক্ষ হতে শিক্ষার্থীদের ফুল, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়ে শ্রেনী কক্ষে বরণ করে নেয়া হয়।

 

সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন শ্রেনী কক্ষ পরিদর্শণ করেন এবং শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন।

 

এসময় উপাচার্য মহোদয়ের সাথে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য মহোদয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে এবং মাস্ক পরিধান করে ক্যাম্পাসে প্রবেশের আহবান জানান।

 

একইসাথে, কোভিড-১৯ পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষার্থীদের স্বশরীরে ক্লাশ কার্যক্রম বন্ধ থাকায় যে একাডেমিক ঘাটতি হয়েছে তা পূরণকল্পে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পরীক্ষা নিয়ে এ ঘাটতি পূরণ করার উদ্যোগ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে বলে জানান উপাচার্য।

 

এদিকে সাম্প্রতিক সময়ে সংগঠিত সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন সাম্প্রতিক সময়ে সংগঠিত সাম্প্রদায়িক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের নিন্দা জানান এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানান।

একইসাথে তিনি আবহমানকাল ধরে বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে যে পারস্পারিক সম্প্রীতি ও সৌহার্দ্যতা বিরাজমান ছিলো তা অটুট রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com