শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

শিবচরে সড়ক দূর্ঘটনায় ইলিয়াছ আহম্মেদ চৌধুরী কলেজের দুই ছাত্র নিহত—আহত ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পার্থ শীল (২০) ও অনয় দাস (২০) নামে ২ জন কলেজ শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।

এছাড়া সীমান্ত নামের আরেক শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা যাত্রীছাউনি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পার্থ শীল (২০) উপজেলার পাঁচ্চর এলাকার গোবিন্দ শীলের ছেলে এবং অনয় দাস (২০) পাঁচ্চর গোলয়ালকান্দা এলাকার পান্ডব দাসের ছেলে । তারা ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শিক্ষার্থীই দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। ক্লাস শেষে মোটরসাইকেলে করে ৩ জন বন্ধু বাড়ি ফিরছিলেন।

তাঁরা বন্দরখোলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনির সঙ্গে থাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে একজন ও পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন।

তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ জানান, কলেজ থেকে ক্লাস শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পার্থ ও অনয়।

পথে যাত্রীছাউনির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসময় আহত হন আরও একজন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com