রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৫১ বার
প্রতিকী ছবি

শিক্ষা প্রতিষ্ঠান খোলার আশার ফুল ফুটেও ঝড়ে পড়লো। করোনা মহামারির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সরকারের নীতি নির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

অনলাইনে এ বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ইউজিসি চেয়ারম্যান, দুই মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা সংশ্লিষ্টরা অংশ নেন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের ছুটি বাড়ানোর তথ্য নিশ্চিত করেছেন।

এম খায়ের জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের  চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর চলমান ছুটিও আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

 

গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com