বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

শামুকেই মিলছে মাসে কোটি টাকা

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২১৮ বার
মাছ বা হাঁসের খাদ্য হিসেবে শামুক ব্যবহার হওয়ায় পাবনা জেলার বিভিন্ন এলাকায় চলছে জমজমাট শামুকের ব্যবসা। আর এই শামুক ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪০০ ফরিয়া ব্যবসায়ীসহ জড়িয়ে পড়ছে ১০ সহস্রাধিক মানুষ।
প্রতিমাসে শুধুমাত্র এই অঞ্চল থেকেই ১ কোটি টাকার শামুক কেনা বেচা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পাবনার সাঁথিয়া উপজেলার শামুক ব্যবসায়ীদের মহাজন আব্দুল মজিদ জানান, শামুকের আকারভেদে বস্তাপ্রতি ২৫০-৩৫০ টাকা দরে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকার শামুক কিনে থাকেন। বস্তাপ্রতি ২০-৩০ টাকা লাভে শামুক বিক্রি করে দেন। পাবনা থেকে পাঁচ মাসে অন্তত ৫ থেকে ৬ কোটি টাকার শামুক সরবরাহ হয় বলেও তিনি জানান।

 

সাঁথিয়া উপজেলার গৌরিগ্রামের বাসিন্দা (ফরিয়া) নূর ইসলাম জানান, তিনি ১৮ বছর ধরে শামুকের ব্যবসার সাথে জড়িত। তিনি সাঁথিয়া উপজেলার বড় বিল, ছোট বিল, মটকা বিল এলাকার শামুক কেনেন। তার অধীনে ২০-২৫ জন শামুক কুড়ানি আছেন। তার মতো সব ফরিয়াই শামুক কুড়ানিদের ডিঙি নৌকা কিনে দিয়েছেন।

 

শামুক সংগ্রহকারী আব্দুল কাদের (৫৫) জানান, গড়ে প্রতিদিন ৪০০-৫০০ টাকার শামুক কুড়াতে পারেন। এ সময় তারা শামুক কুড়িয়ে কিছু অর্থ উপার্জন করেন।

 

পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এ জেলায় প্রচুর শামুক ঝিনুক হয়। সাধারণত এখন কেউ ঝিনুক কুড়ায় না। শামুক কুড়ানো হয়। এতে অনেক দরিদ্র মানুষ বর্ষার কয়েক মাস বাড়তি কিছু টাকা আয় করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com