মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

শরীয়তপুরে আ’লীগ নেতার বাসা থেকে সরকারি চাল উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৯৫ বার
ফাইল ফটো

এবার কোন জনপ্রতিনিধি নয় সরাসরি স্থানীয় আওয়ামীলীগের এক নেতার বাসা থেকে সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।

ঘটনাটি ঘটেছে, শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চরপাতাং এলাকায়। আব্দুর রব হাওলাদার নামে এক আওয়ামী লীগ নেতা ও তার প্রতিবেশী বাবুল সরদারের বাড়ি থেকে ৫২ বস্তা সরকারি চাল জব্দ  করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

 

আজ সোমবার (৩০ আগস্ট) দুপুর ২টার দিকে এ চাল জব্দ  করা হয়। আব্দুর রব হাওলাদার আঙ্গারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

 

শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই চাল জব্দ করা হয়। তারা যেসব কাগজপত্র দেখিয়েছে তা বিধিসম্মত নয়। পরে শরীয়তপুর জেলা খাদ্য কর্মকর্তা নুরুল হকও ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন।

 

এদিকে প্রতারণা করে বাজারে বেশি দামে বিক্রির জন্য এসব চালের বস্তা খুলে বিভিন্ন কোম্পানির নামের বস্তায় ২৫ কেজি করে চাল প্যাকেট করে সেলাই করা হচ্ছিল বলেও জানা গেছে।

 

এ ব্যাপারে শরীয়তপুর জেলা খাদ্য কর্মকর্তা নুরুল হক বলেন, পুলিশের কাছ থেকে ব্যবসায়ী আব্দুর রব হাওলাদার চাল কিনেছেন, এ মর্মে তার কাছে একটি প্রত্যায়নপত্র আছে। আমরা চালগুলো আটক রেখেছি। বিষয়টি খতিয়ে দেখব।

 

এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুর রব হাওলাদার বলেন, এ চাল আমি ব্যবসার জন্য পুলিশ লাইন থেকে কিনেছি। আমার কাগজপত্র আছে। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আংগারিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। এ কারণে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

তবে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com