শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহন বাজরে ভ্রাম্যমান আদালতের অভিযান ২ দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩৮ বার

ভোলার লালমোহন বাজরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম শামীম। অভিযানে উপস্থিত ছিলেন ভোলা জেলা ঔষদ প্রশাসন অধিদপ্তরের তত্ববধায়ক ইব্রহীম ইকবাল চৌধুরী।

 

পৌরশহর উত্তর বাজারের কলরব মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে তাদের ড্রাগ লাইসেন্স এর মেয়াদ না থাকা এবং ভেজাল ঔষদ বিক্রি করার কারনে দোকানের মালিক মাওলানা মোঃ মুছাকালিমূল্যাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভেজাল ঔষধগুলোর মধ্যে ছিল বান্ধবী সিরাপ, প্যারিএকটিন ট্যাবলেট এবং আপন লিকুইড, অলটাইম লিকুইড, নো টেনশন লিকুইড। এ ধরনের ভেজাল ঔষধ বিক্রি না করার জন্য তাকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া জরিমানার পরে ভেজাল ঔষধগুলো নষ্ট করে দেয়া হয়।

 

এরপর লালমোহন সদর রোডের নূরানী খুশবু হাউজ বই এর দোকানে নিষিদ্ধ ঔষধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করে ভেজাল ঔষধগুলো নষ্ট করে দেয়া হয়।

 

অভিযান প্রসঙ্গে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম শামীম বলেন, বাজারে বিক্রিকৃত সকল প্রকার অবৈধ মালামালের উপর অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মালামালের দোকানদারদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com