শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে ২০২ পিস ইয়াবাসহ যুবক আটক

মো
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৫ বার

ভোলার লালমোহনে ২০২ পিস ইয়াবাসহ মো. সজিব বেপারী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডেরে পাঁচকুড়ি হাওলাদার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

সজীব বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট মানিকা গ্রামের মো. বাবুল বেপারীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের একটি চৌকস দল পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী সজীবকে আটক করতে সক্ষম হয়। তবে সজীবের সহযোগী মো. ইমরান হোসেন মুন্না পালিয়ে যায়। মুন্না ফরাজগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ গ্রামের আবুল বাশারের ছেলে।

এ সময় সজীবের কাছ থেকে ২০২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com