রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে ১৩ কেজি গাঁজাসহ আটক-৩

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৬ বার
ভোলার লালমোহনে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকার মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ড রহিমপুর গ্রামের রিপন (২৫), ইলিয়াছ (২৩) ও আলাউদ্দিন (৩০)।
এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি বোরাক জব্দ করা হয়। থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের নেতৃত্বে এসআই নূরউদ্দিন, এএসআই হাসান ও এএসআই মাহবুব সঙ্গীয় ফোর্সের অভিযানে তাদের আটক করা হয়। তবে এসময় মাদকের মূল হোতা হান্নান পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঢাকা থেকে লঞ্চযোগে মাদক আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com