রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২১৭ বার

ভোলার লালমোহনে কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নমগ্রামের উত্তর মাথা আনন্দ বাজারের মেসার্স রিয়া ষ্টোরে এই চুরির ঘটনা ঘটে।

 

দোকানের মালিক সেলিম বেপারী জানান, প্রতিদিনের মত রাত প্রায় সাড়ে এগারোটার দিকে তার বাবা মো. ইউনুছ বেপারী দোকান বন্ধ করে বাড়ীতে চলে যায়।

 

বুধবার সকাল ৭টার দিকে তিনি দোকান খুলতে এসে দেখেন দুইটি তালার একটিও নেই। দোকান খোলা। তখন বাজরের অন্যদেরকে সাথে নিয়ে দোকানের ভিতরে ঢুকে দেখেন ভিতরের কীটনাশকের ঔষদের ফুল ৭টি কার্টুন নেই এবং তাকের উপরে রাখা দামী ঔষদগুলো নেই।

 

বস্তায় রাখা গমগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। গমের বস্তাটি নেই। সেলিম বেপারী ধারনা করেন গমের বস্তায় ভরে চোরেরা কীটনাশকগুলো নিয়ে গেছে।

 

তিনি আরও বলেন চোরেরা প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার টাকার কীটনাশক নিয়ে গেছে। নগদ কোন টাকা পয়সা নেয়নি। তালা দুইটিকে মনে হয় লোহার শাবল দিয়ে চোরেরা খুলে ফেলে ভিতরের মালামাল নিয়ে যায়।

 

এ ব্যাপারে লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সেলিম বেপারী। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com