বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতের স্বজনদের ডিএনএ সংগ্রহ

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২১৯ বার

এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে নিহত ব্যক্তিদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঝালকাঠি।

ঢাকা থেকে আসা ৩ সদস্যের ফরেনসিক দল, বরিশালের ক্রাইমসীন এবং ঝালকাঠি সিআইডির সদস্যরা এ নমুনা সংগ্রহ করেছেন।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত আইজিপির নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আনন্দবার্তাকে জানিয়েছেন ঝালকাঠি সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার।

সোমবার বিকেল সোয়া ৩ টা থেকে ঝালকাঠি পৌর মিনিপার্ক চত্বরে নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়। রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চলবে বলেও সিআইডি’র পক্ষ থেকে জানানো হয়।

এর আগে সকাল থেকে ঝালকাঠি সিআইডির পক্ষ থেকে মাইকিং করে এ কার্যক্রমে উপস্থিত থাকার জন্য লঞ্চে নিহতদের দাবিদারদেরকে ডিএনএ নমুনা দিতে বুথে আসতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com