শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

লঞ্চে অগ্নিকান্ডে দগ্ধ ৩০ জনকে সহায়তা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৮৬ বার

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ড দগ্ধ ৩০ জনকে নগদ সহায়তা প্রদান করেছে লন্ডন ভিত্তিক প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে।

২৫ জানুয়ারি মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত ২০ জনের হাতে নগদ পাঁচ হাজার টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল আলম।

এছাড়াও আরো দশ জনকে সংগঠনের পক্ষ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়।

সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াচ ইন্টারন্যাশনাল ইউকে এর পরিচালক মহিউদ্দিন মনজু।

নয়াদিগন্তের জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত।

এসময় লঞ্চে অগ্নিদগ্ধ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। যারা উপস্থিত হতে পারেননি, তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে বিকাশ এর মাধ্যমে টাকা পাঠানো হয়।

গত বছরের ২৩ ডিসেম্বর রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

দগ্ধ হয়েছেন শতাধিক যাত্রী।

স্বজনদের দেওয়া তালিকা অনুযায়ী এখনও লঞ্চের ৩২ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৩ শিশু, ১১ নারী এবং আট জন পুরুষ রয়েছে। এ ছাড়া বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ২৪ জনকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com