শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

লঞ্চের ধাক্কায়  নদী‌তে প‌রে জেলে নিখোঁজ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৭৬ বার
ফাইল ফটো
বরিশালের বাবুগঞ্জ উপ‌জেলাধীন নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকার এক জেলে নিখোঁজ রয়েছে।
এছাড়া একজন কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৭ জানুয়া‌রি) ‌ভোররাত ৩ টায় ব‌াবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায়।
 নিখোঁজ জেলে ওই এলাকার ইসমাইল খানের ছেলে মাসুম খান(৩০)। এছাড়া আহত হয়েছেন দেলোয়ার হোসেন (২৫)।
সকাল ৯টা থেকে নিখোঁজের উদ্ধার কাজে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় রাতে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যায় জেলে মাসুম খান ও দেলোয়ার হোসেন।  তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙ্গর করে ঘুমিয়েছিলো।
রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী ৩-৪ টি লঞ্চ আড়িয়াল খাঁ নদী থেকে যায়। ওই সময় লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যায় তারা। তবে নির্দিষ্ট কোন লঞ্চের নাম বলতে পারেনি কেউ।
বরিশাল নদী ফায়ার সার্ভিস স্টেশন এর স্টেশন অফিসার মোঃ খোরশেদ আলম জানান,  বৈঠার সাথে বাঁধা  জেলে নৌকাটি রাতের যেকোনো সময় নদীর মধ্যে চলে আসে।
এসময় পয়সারহাটগামী লঞ্চের ধাক্কায় জেলে  নৌকাটি ডুবে যায় ব‌লে দা‌বি ক‌রে‌ছেন স্থানীয়রা।
নিখোঁজ জেলে মাসুম খান কে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব‌লে জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com