মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

লকডাউনে মেয়ের বিয়ে দেয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৫৯২ বার

সরকারি বিধি-নিষেধকে অমান্য করে বিয়ের আয়োজন করায় লালমনিরহাটের আদিতমারীতে আয়োজকের জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকায় এ জরিমানা আদায় করা হয়।

জরিমানার আদেশ দেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

 

ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন সাংবাদিকদের জানান, করোনার সংক্রমণ রোধে সারাদেশে ২৩ জুলাই থেকে আগামী ০৫ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করে কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার। লকডাউনে বিবাহসহ সব সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে।

 

উপজেলা সদরের ব্র্যাক ব্যাংক এলাকার নূর আলম সরকারের এ বিধি-নিষেধ অমান্য করে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন। আয়োজনে শত শত মানুষের আপ্যায়ন চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জনসমাবেশ ভেঙে দেওয়াসহ আয়োজকের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com