বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

র‌্যাব-৮ এ অভিযানে মাদকসহ আটক-২

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৭৩ বার

অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে মাদারিপুর জেলার কালকিনি থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গত রোববার (২৫ জুলাই) বিকেলে মাদারিপুর জেলার কালকিনি থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

 

এ সময় কালকিনি থানাধীন জজিরা এলাকায় কালী মন্দিরের সামনে থেকে মোঃ সোহরাব শিকদার ও আহম্মেদ রাড়ী কে আটক করা হয়। আটককৃত সোহরাব মৃত হাতেম শিকদারের ছেলে ও আহম্মেদ রাড়ী মোঃ শহীদুল ইসলামের ছেলে।

 

তাদের নিকট থেকে এক কেজি চারশত বিশ গ্রাম গ্রাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ২,৩৩০ টাকা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় তাদের বিরুদ্ধে র‌্যাব-৮, এর ডিএডি মোঃ আল মামুন শিকদার বাদী হয়ে মাদারীপুর কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

 

আজ সকালে র‌্যাব-৮ এর প্রেরিত মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com