বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

র‌্যাব-৭ এর অভিযানে অস্ত্র উদ্ধার

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪২ বার

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ছিন্নমূল জঙ্গল সলিমপুর এলাকায় শিবলুর সেমিপাকা চিনসেট ঘরে কতিপয় চিহ্নিত দুষ্কৃতিকারী অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত (৫ ফেব্রুয়ারি) শনিবার  র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই স্থানে থাকা লোকজন এলোপাথারিভাবে দৌড়ে পালানোর চেস্টা করলে র‌্যাব সদস্যরা আসামী রফিকুল ইসলাম মালু (৪১), পিতা- মৃত শামসুল হক, সাং- চত্তন খোলা, থানা- নবীনগর, জেলা- ব্রাক্ষনবাড়িয়া, বর্তমানে শান্তিনগর, থানা- বায়েজিদ, চট্টগ্রাম মহানগরর, মোঃ সিরাজুল ইসলাম (৩৪), পিতা- মৃত কফিল উদ্দিন, সাং- উপরামারা, থানা- পাটগ্রাম, জেলা- লালমনিরহাট বর্তমানে ১০নং জঙ্গল সলিমপুর, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম, মোঃ হাসান (৩৫), পিতা- আব্দুল মান্নান, সাং- আহাম্মদ নগর, থানা- শাহারাজতী, জেলা- চাঁদপুর বর্তমানে আলী নগর, থানা- বায়েজিদ, জেলা- চট্টগ্রাম মহানগর, জামাল শেখ (৪৭), পিতা- মৃত মজিদ শেখ, সাং- ১০নং জঙ্গল সলিমপুর, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম এবং মিজানুর রহমান কদর, পিতা- আহামদুর রহমান ফারুকী, সাং- ছনুুয়া (কুতুবখালী, আব্দুল লতিফপাড়া, ৭ নং ওয়ার্ড,ছনুয়া ইউপি), থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম বর্তমানে ০৪ নং সমাজ, ছিন্নমুল, জঙ্গল ছলিমপুর, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামদের আটক করে।

গ্রেফতাকৃত আসামীদের নিয়ে অস্ত্র উদ্ধারের ব্যাপক অভিযান চালানো শুরু করতেই মশিউরের ছেলে সন্ত্রাসী শিবলুর নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে পাহাড়ী এলাকা থেকে গুলি বর্ষণ শুরু করে।

এই পরিস্থিতিতে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। সন্ত্রাসীরা গুলি করতে করতে দূর্গম পাহাড়ের দিকে পালিয়ে যায়। নিজেদের জীবন ও অস্ত্র ও গোলাবারুদ রক্ষার্থে র‌্যাবও বিভিন্ন অস্ত্র দ্বারা ১২৯ রাউন্ড গুলি বর্ষণ করে।

র‌্যাব এলাকাটিকে ঘিরে রাখে পরবর্তীতে অধিক ফোর্স নিয়ে সন্ত্রাসীদের আস্তানায় ব্যাপক তল্লাশী শুরু হয়। অভিযানটি রাত সাড়ে ১২ টা পর্যন্ত চলতে থাকে।

সন্ত্রাসীদের আক্রমন ও ইট পাটকেল ছোড়ায় কয়েক জন র‌্যাব সদস্য কিছুটা আঘাতপ্রাপ্ত হয়।

অভিযানকালীন সময় বিভিন্ন স্থান ও সন্ত্রাসীদের নিকট হতে ১০ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১ টি ধারালো ছোরা এবং মোট ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়াও তাদের আস্তানা থেকে মিলিটারী গেজেট, মিলিটারী পোশাক, মিলিটারী বাইনোকোলার ও অবৈধ ধাতব মুদ্রা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্ররের ভিত্তিতে পৃথক তিনটি অস্ত্র মামলা ও র‌্যাবের উপর আক্রমন, সরকারী কর্তব্যে বাধা প্রদানের কারনে একটি র‌্যাব এসোল্ট মামলা ও মিলিটারী উপকরণ রাখা ও অবৈধভাবে ধাতব মুদ্রা রাখায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তার দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল ছলিমপুর এলাকায় নিজেদের প্রভাব বিস্তার, চাঁদাবাজী, সরকারী জমি প্লট আকারে লোক জনের কাছে বিক্রয় করে টাকা আদায় করে।

 

উক্ত এলাকায় গরীব বসতি লোক জনের নিকট হতে বিদ্যুতের মিটার না দিয়ে মশিউরের নিজ মিটারের মাধ্যমে বিদ্যুত সরবরাহ করে বিদ্যুতের সরকারী মূল্যের চেয়ে অনেক বেশি টাকা আদায় করত। এছাড়াও উক্ত এলাকায় ছিনতাই, চাঁদাবাজী এবং নিজেদের অপরাধকর্ম চালিয়ে যাওয়ার স্বার্থে মশিউর ও তার ছেলে শিবলু একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলাম মালু (৪১) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানায় ০১ টি মামলা রয়েছে এবং সে এলাকায় মালু নামে পরিচিত, আসামী মোঃ সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ০৫ টি অস্ত্র মামলা রয়েছে, আসামী মোঃ হাসান (৩৫) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ০৭ টি মামলা রয়েছে, আসামী জামাল শেখ (৪৭) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে এবং আসামী মিজানুর রহমান কদর এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ১০ টিরও অধিক মামলা রয়েছে এবং সে এলাকায় অন্ধ জামাল ও বাবুর্চি জামাল নামে পরিচিত।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com