শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

র‌্যাবের অভিযানে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারী ভিকটিম উদ্ধার; দুটি পাচার সিন্ডিকেটের মূলহোতাসহ ১১ জন গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২০০ বার
র‌্যাবের অভিযানে রাজধানীর মিরপুর, উত্তরা, তেজগাঁও এবং চুয়াডাঙ্গা থেকে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারী ভিকটিম উদ্ধার; দুটি পাচার সিন্ডিকেটের মূলহোতাসহ ১১ জন গ্রেফতার।
মে ২০২১ মাসে পার্শ্ববর্তী দেশে বাংলাদেশের এক তরুণীর পৈশাচিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে র‌্যাব পার্শ্ববর্তী দেশে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা বস রাফিসহ চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করে। এছাড়াও একজন মহিয়সী “মা” জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে নিজে পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে মেয়েকে পাচারকারীদের নিকট হতে উদ্ধারের ঘটনা প্রিন্ট ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে পাচারকারী চক্রের কাল্লু-সোহাগ @ কাল্লু-নাগিন সোহাগ @ মামা-ভাগিনা @ কালা-নাগিন সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।
বেশ কয়েকজন মানব পাচারের শিকার ভিকটিম প্রতিকারের আশায় র‌্যাবের নিকট অভিযোগ করে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। র‌্যাব-৪ এর একাধিক আভিযানিক দল গতরাতে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁও হতে ২২ জন নারী ও চুয়াডাঙ্গা জেলার জীবনগর এলাকা হতে ১ জন নারীসহ সর্বমোট ২৩ জন বিদেশ পাচার হতে যাওয়া নারী ভিকটিমদের উদ্ধার করা হয়।
গ্রেফতার করা হয় মানব পাচার চক্রের ২টি চক্র। তন্মধ্যে ঢাকার মোহাম্মদপুর, খিলক্ষেত ও চুয়াডাঙ্গা হতে পার্শ্ববর্তী দেশে পাচার চক্রের মূলহোতা মোঃ কামরুল ইসলাম @ জলিল @ ডিজে কামরুল@ ড্যান্স কামরুল (৩৭), কুমিল্লা এবং তার চক্রের সদস্য মোঃ রিপন মোল্লা (২২), চাঁদপুর, মোঃ আসাদুজ্জামান সেলিম (৪০), গাজীপুর, মোঃ নাইমুর রহমান @ শামীম (২৫), ঝিনাইদহ এবং বনানী, পল্লবী, তেজগাঁও ও উত্তরা হতে মধ্যপ্রাচ্যে মানবপাচার চক্রের মূলহোতা মোঃ নুর-নবী ভুইয়া রানা (৪৪), লক্ষীপুর, এবং তার চক্রের সদস্য মোঃ আবুল বাশার (৫২), নোয়াখালী মোঃ আল ইমরান (৪১),লালমনিরহাট, মনিরুজ্জামান (৩৫), কুমিল্লা, মোঃ শহিদ সিকদার (৫৪), পিরোজপুর প্রমোদ চন্দ্র দাস (৬২), কুমিল্লা টোকন (৪৫), গোপালগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে জব্দ করা হয় ৫৩ টি পাসপোর্ট, ২০ টি মোবাইল, ৮ বোতল বিদেশী মদ, ২ টি মোটর সাইকেল, ১ টি ল্যাপটপ, ১ সেট কম্পিউটার, ৯১,০৪০/- টাকাসহ মানব পাচার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com