শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

র‌্যাবের অভিযানে চোরাই গাড়িসহ চোর আটক

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫০৯ বার

র‌্যাব-৪ এর কাছে গাড়ি চুরির বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে কয়েকজনের সংঘবদ্ধ একটি গাড়ি চোরচক্রের সন্ধান পায়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে বিশেষ করে যাত্রাবাড়ী, ধোলাইখাল এলাকায় এবং ঢাকার আশেপাশে গাজীপুর, নারায়নগঞ্জ ও নরসিংদী জেলায় একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে, গাড়ির কালার, বডি ও নাম্বার প্লেট পরিবর্তন করে কম মুল্যে চোরাইপথে বিক্রি করে আসছে।

 

র‌্যাব-৪ উক্ত চোরাকারবারীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘদিন ধরে ছায়াতদন্ত করে আজ বুধবার ১১ আগস্ট রাত সাড়ে ৩ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন বেরিবাধ এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ০৪ টি পিকআপ, ০৭ টি টায়ার রিং, ০২ টি টায়ার,০১ টি টুল্স বক্স, ০১ টি চাবির ছড়া ও ০৭ টি মোবাইলসহ সংঘবদ্ধ আন্তঃ জেলা গাড়ি চোরচক্রের নিম্নোক্ত ০৫ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এসময় আটক করা হয় মোঃ সোহেল (২৬), জেলা- নারায়নগঞ্জ, মোঃ সাগর (২৩), জেলা- নারায়নগঞ্জ, মোঃ সাকিব হোসেন (২৫), জেলা- কুমিল্লা, মোঃ হাসান (২৬), জেলা- নারায়নগঞ্জ, মোঃ কামরুজ্জামান (৩৯), জেলা- নারায়নগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।

 

জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা সংঘবদ্ধ আন্তজেলা চোরাকারবারী চক্রের সাথেও জড়িত। ধৃত দুধর্ষ চক্রটি পরস্পর যোগসাজোশে গত ৩ বছর ধরে রাজধানী ঢাকার ধোলাইখাল, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মিনি পিকআপ গাড়ি চুরি করে।

 

গ্রেফতারকৃত সোহেল ও সাগর ঢাকার একটি হাইস্কুল ও নারায়নগঞ্জের একটি কলেজে পড়াশোনা করতো। তারা সম্পর্কে আপন ভাই। সোহেল পেশায় একজন ড্রাইভার। তারা উভয়েই মাদকাসক্ত।

 

র‌্যাব ৪ এর পরিচালক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com