মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

র‍্যালি নয় খাল পরিস্কার করবে বিএনপি, জনদুর্ভোগ এড়াতে এ উদ্যোগ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার

রাজধানীবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত র‌্যালির কর্মসূচি বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে দলটি এখন শহরজুড়ে খাল, নালা এবং পুকুর পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

রিজভী বলেন, ঢাকার নাগরিকদের দুর্ভোগ বাড়ানো বিএনপির উদ্দেশ্য নয়। তাই আমরা র‌্যালি কর্মসূচি বাতিল করেছি। নগরের স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে।

কর্মসূচির অংশ হিসেবে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমে নালা পরিষ্কার করবেন। রিজভী এই জনহিতকর কাজে সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানান।

মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবর্তন এনে মঙ্গলবার বিএনপি-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তর পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১ নম্বর রোড সংলগ্ন এলাকায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ১১টা ৩০ মিনিটে মুগদা এলাকার পূর্ব মানিক নগর বালুর মাঠ সংলগ্ন খালে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com