শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

রাজাপুরে মা-ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ বার

জমি সংক্রান্ত বিরোধের জেরে মুদি দোকানের সামনের টিনের সেড ভেঙে ফেলা এবং দোকান মালিক স্বামীহারা মুন্নি বেগম (৪৮) ও তার ১৫ বছর বয়সী ছেলে রতন খান কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। রাজাপুর থানায় এমনই অভিযোগপত্র জমা দিয়েছে মুন্নি বেগমের বড় ছেলে রাসেল খান।

ঘটনাটি ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের উত্তর মনোহপুর গ্রামে রোববার বেলা ১১ টার দিকে ঘটেছে বলে জানিয়েছেন আহত নারী মুন্নি বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র আনন্দ বার্তাকে বলেন, ৩০ জানুয়ারি রোববার বাদীর অভিযোগপত্রটি গ্রহন করে দুপুরেই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নারী মুন্নি বেগম রাজাপুর উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান ওসি।

থানা পুলিশের কাছে দেয়া লিখিতপত্রে অভিযোগকারী রাসেল লিখেছেন, একই এলাকার প্রতিপক্ষ জুয়েল হাওলাদার, সবুজ তালুকদার, রিপন ও দিনার রোববার সকালে তার “মা” মুন্নি বেগম ও তার ছোটো ভাই রতন খানকে জমি সংক্রান্ত বিরোধের জেরে গালমন্দের একপর্যায়ে পিটিয়ে আহত করে এবং তাদের মুদি দোকানের সামনের অংশ ভেঙে ফেলে।

তবে অভিযুক্ত জুয়েল হাওলাদার বলেন, ‘তারা বাড়ির রাস্তা আটকিয়ে একটি চাল উঠিয়ে কেরাম বোর্ড বসিয়েছিলো। এতে ঐ পথ দিয়ে গরুর নাড়া (খড়) আনতে সমস্যা হওয়ায় বার বার বলার পরেও তারা নিজ উদ্দোগে না খোলায় আজ আমি নিজে চালটি খুলে ফেলেছি।’ তবে ঐ নারী এবং তার কিশোর ছেলেকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে জুয়েল হাওলাদার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com