শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

রাজাপুরে ইয়াবাসহ কারবারি র‍্যাবের জালে

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫০৪ বার

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি থেকে ফুয়াদ হাওলাদার নামের ১৯ বছর বয়সী এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। আটককৃত ফুয়াদের কাছ থেকে ৪৫ পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার ১৪ মার্চ দুপুর আড়াইটায় রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব বাদুরতলা মুন্সিবাড়ি ব্রিজ এলাকা থেকে ইয়াবা বিক্রি করার সময় ফুয়াদকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য নিশ্চিত করেছে র‍্যাবের ডিএডি আনসার আলী। আটক ফুয়াদ রাজাপুরের পূর্ব বাদুরতলা এলাকার হালিম হাওলাদারের ছেলে।

সোমবার সন্ধায় ফুয়াদকে রাজাপুর থানায় সোপর্দ করেছে র‍্যাব।

এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে দুইজনকে আসামী করে রাজাপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহারের অপর আসামীর নাম আনোয়ার মল্লিক।

সে ফুয়াদের সহযোগী। ৩০ বছর বয়সী আনোয়ার একই গ্রামের শমসের মল্লিকের ছেলে। ফুয়াদকে আটকের সময় আনোয়ার পালিয়ে গেছে বলে জানিয়েছে র‍্যাব কর্মকর্তা জিএম আনসার আলী।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ফুয়াদ ও আনোয়ার মল্লিকের বিরুদ্ধে র‍্যাবের দেয়া এজাহারটি রাজাপুর থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। ওসি আরো জানায় আটক ফুয়াদকে মাদক আইনে গ্রেফতার দেখানো হয়েছে, মঙ্গলবার তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com