শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৮,৪৫০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৩ বার

প্রাণঘাতী কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে
৮,৪৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভিতর (টেপ ও পলিথিনে মোড়ানো ১৮০টি ক্যাপসুল আকারে) আনুমানিক পঁচিশ লক্ষ পয়ত্রিশ হাজার টাকা মূল্যের ৮,৪৫০ (আট হাজার চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

 

যার মধ্যে গ্রেফতারকৃত মোঃ কাজী কামরুল (২৩) এর নিকট হতে ৩০টি ক্যাপসুলে মোট ১৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, শেখ হৃদয় (২৩) এর নিকট হতে ৩০টি ক্যাপসুলে মোট ১৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ওমর ফারুক
(২২) এর নিকট হতে ৭০টি ক্যাপসুলে মোট ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মোঃ হাবিবুর রহমান (২২) নিকট
হতে ৫০টি ক্যাপসুলে মোট ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা সমূহ হতে ইয়াবা সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য এই প্রানঘাতি কৌশল অবলম্বন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com