শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

রাজধানীতে আবারো বাস চাপায় কলেজ ছাত্রের মৃত্যু

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৮৪ বার

রামপুরা বাজারে বাস থেকে ফেলে দেওয়ায় মাহিন নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে তর্কে জড়িয়ে পড়ে বাসের হেলপার। পরে তাকে ধাক্কায় দিলে, রাস্তায় পড়ে যায় সে।

 

এরপর চলন্ত বাস, তার মাথার উপর দিয়ে চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই মাহিনের মৃত্যু হয়।

 

মৃত্যুর ঘটনায় স্থানীয়রা কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রামপুরা সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ রয়েছে।

 

সোমবার (২৯ নভেম্বর) রাতে ঘটনাস্থল থেকে খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, বাস ভাঙচুরের পাশাপাশি ৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে বাসের আগুন নেভায়।

 

সূত্র জানায়, আরও কয়েকটি বাসও ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই এলাকাবাসী উত্তেজিত হয়ে সড়কে চলাচল করা অন্যান্য বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com