বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

রাঙামাটিতে দু‘গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের এক যুবক নিহত

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৯৪ বার

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) সন্তু গ্রুপ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে বিনয় চাকমা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৮ জুলাই) বিকেলে জেলার লংগদু উপজেলা এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিনয় নানিয়ারচর উপজেলার বালুমুড়া এলাকার রূপেন বিকাশ চাকমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে-সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিসিজেএসএস-ইউপিডিএফ উভয় গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুলিবিনিময়ের ঘটনায় ইউপিডিএফ’র সশস্ত্র সদস্য বিনয় চাকমা গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অপরদিকে একইদিন দুপুরে কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়াস্থ ফরেষ্ট এলাকায় পিসিজেএসএস এবং পাহাড়ের অপর একটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গুলি বিনিময়ের ঘটনায় পুরো এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চিৎমরম বাজারের ব্যবসায়ীরা ভয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সঠকে পড়েন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রাঙামাটি জেলার অতিরিক্ত পুরিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদা বেগম লংগদু উপজেলার গুলির ঘটনার ব্যাপারে বলেন, আমরা খোঁজ নিচ্ছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com