শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

রংপুরে যাত্রীবাহী বাসে মুখোমুখি  সংঘর্ষ, নিহত-৬ আহত- ৩০

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫৫৬ বার
রংপুরে দুইটি  যাত্রীবাহী  বাসের মুখোমুখি  সংঘর্ষ  হয়, এতে ঘটনা  স্থলেই  দুই  বাসের ৬ জন নিহত হয়েছে । আহত হয়েছে ৩০ জন। আহতদের  চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ  করা  হয়েছে ।
ঘটনা টি ঘটেছে  রংপুর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থানে, আজ রোববার সকাল ৮ টার দিকে। পুলিশ জানায়, রংপুর থেকে জোয়ানা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো, বিপরীত দিক থেকে সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে আসছিলো।
বাস দুটি রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থানে পৌঁছলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনা স্থলেই সেলফি পরিবহনের ড্রাইভার সহ ৬ জন নিহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের রংপুর উপ পরিচালক শামসুজ্জামান জানান,  ড্রাইভার সহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অন্তত ৩০জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।
মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন জানান, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে অংশ নেয়। নিহতদের কারোই পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।।দুর্ঘটনায়  ঢাকা  রংপুর  মহাসড়কে তীব্র  যানজটের  সৃষ্টি  হলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্য  ও পুলিশের  সহযোগিতাতায় আহতদের উদ্ধার করে মহাসড়কে যানজট  মুক্ত  করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com