বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

যে যেভাবে পারছেন ঢাকায় ছুটছেন, বন্ধ থাকা বাস টার্মিনালে উপচে পড়া ভিড়

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৫২২ বার

গার্মেন্টস খোলার খবরে বরিশাল থেকে রাজধানীমুখি পোশাক শ্রমিকদের ঢল নেমেছে। কঠোর লকডাউনের কারনে যাত্রীবাহি বাস চলাচল না করায় মোটরসাইকেল,বিভিন্ন ধরণের থ্রি-হুইলার ও পণ্যবাহি যানবাহনে নানান কৌশলে যাত্রীরা রাজধানীর ঢাকার দিকে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। অনেকে তো কোন ধরণের যানবাহন না পেয়ে,পায়ে হেটেই সামনের দিকে এগিয়েও যাচ্ছেন।

 

নৌ-পথে যানবাহন চলাচল বন্ধ থাকায় শনিবার (৩১ জুলাই) সকাল থেকে লকডাউনে সকল  কার্যক্রম বন্ধ থাকা বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রাজধানীমুখি পোশাক শ্রমিকদের ভিড় বাড়তে থাকে। বেলা বাড়ার সাথে সাথে বাস টার্মিনাল এলাকা লোকে লোকারণ্য হয়ে পরে।

 

তবে যাত্রীবাহি কোন যানবাহন না থাকায় রাজধানী পর্যন্ত এতে দূরের পথ কিভাবে তারা পৌছাবে, এ নিয়ে খুব্দ হয়ে পরেন তারা। একপর্যায়ে বরিশাল-ঢাকা মহাসড়কে চলাচালরত পণ্যবাহি ট্রাকের পথরোধও করেন তারা।

 

খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ১০-১৫ মিনিটের মধ্যেই পণ্যবাহি ট্রাকের চলাচল স্বাভাবিক করে।

 

তবে তারপরও যে যেভাবে পারছেন, ঢাকার উদ্দেশ্যে  এগুচ্ছেন।পুলিশের চেকপোষ্ট এড়িয়ে মোটরসাইকেল,বিভিন্ন ধরণের থ্রি-হুইলার ও পণ্যবাহি যানবাহনে চেপে তারা ঢাকার দিকে যাচ্ছেন।

 

এসময় পোশাক শ্রমিকরা জানান,পোশাক কারখানা খুলে দেয়ার সিদ্ধান্তে কর্তৃপক্ষ শ্রমিকদের পহেলা আগষ্ট উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। কারণে বৃষ্টিমুখর আবহাওয়া উপেক্ষা করে তাদেরকে রাজধানীমুখি হতে হচ্ছে।

 

রবিউল নামে এক পোশাক শ্রমিক জানান, বাসসহ কোন গণপরিবহন না থাকায় দ্বিগুন খরচে বাকেরগঞ্জ থেকে বরিশালে এসেছেন। এখন এখানে এসে কোন যানবাহন না পেয়ে দারুণ বিপাকে পরেছেন।

 

পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নেয়ার আগে যানবাহন চলাচলেল বিষয়টি সুরাহা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পোশাক শ্রমিকরা।

 

উল্লেখ্য বরিশাল বিভাগের বিভিন্ন জেলার অসংখ্য শ্রমিক রাজধানীর বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন।ঈদুল আযহার সময় ৮ দিন যানবাহন চলাচল স্বাভাবিক হওয়ায়, পোশাক শ্রমিকরা ওইসময়ে বাড়ি ফিরেছিলেন। সেই পোশাক শ্রমিকরাই পরেছেন এখন বিপাকে।

 

এদিকে নথুল্লাবাদসহ নিজেদের আওতাধীন ঢাকা-বরিশাল মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com