রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

লঞ্চ চলবে আজ; আগামিকাল ভোর ৬টার মধ্যে ঘাটে পৌছাতেই হবে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫৮৬ বার

যাত্রীবাহি নৌযান চলাচল করবে আগামিকাল ভোর ৬টা পর্যন্ত। ভোর ৬টার পর আর কোন লঞ্চ নদীতে চলাচল করতে পারবেনা। আজ নদীবন্দর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশ লঞ্চ মালিক সমিতিকে। করোনা মহামারি রুপ ধারণ করায় ঈদের পর গত ২৩ জুলাই থেকে আগামি ৫ আগস্ট পর্যন্ত সর্বোত্ত লকডাউন ঘোষনা করে সরকার। এর মধ্যে নৌযানগুলোও চলাচলে নিষেধাজ্ঞা জারি করা ছিলো।

 

কিন্তু হঠাৎ করে বাংলাদেশ পোশাক শিল্প মালিক সমিতির সাথে মন্ত্রিপরিষদ সচিবের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সকল কল কারখানা খোলার অনুমতিতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রমিকদের রাজধানী ঢাকাসহ তাদের কর্মস্থলে ফিরতে পরিবহন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। এর মধ্যে অন্যতম যাত্রীবাহি নৌযান।

 

তাদের এমন দাবির মুখে সরকারের পক্ষ থেকে গতকাল শনিবার (৩১ জুলাই) রাত পৌনে ৮ টা থেকে আজ রোববার (১লা আগস্ট) বেলা ১২ টা পর্যন্ত সারা দেশে নৌযান চলাচলের অনুমতি দিয়েছিলো বাংলাদেশ অভ্যন্তরীন নৌ কর্তৃপক্ষ। কিন্তৃ অনুমতির পরেও সকাল পর্যন্ত ঢাকার ঘাটে দক্ষিনাঞ্চলের কোন লঞ্চ ভিড়েনী। একই সাথে শ্রমিকরা পৌছাতে পারেনেী তাদের গন্তব্যে।

 

তাই শুধু মাত্র পোশাকসহ বিভিন্ন শ্রমিকদের কথা চিন্তা করে আজ থেকে আগামিকাল সোমবার (২রা আগস্ট) ভোর ৬ টা পর্যন্ত যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ।

 

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান আনন্দ বার্তাকে বলেন, শ্রমিকদের কথা চিন্তা করে যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে সেটা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

আর বাংলাদেশ কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, সরকারের কোন নির্দেশনা এখনো পাইনী। তবে নির্দেশ দিলে এবং যাত্রী হলে আমরা লঞ্চ চালাবো। তবে একদিনের জন্য হলে তাদের পরিকল্পনা কতোটা সফল হবে সেটাই চিন্তার বিষয়। কারণ হঠাৎ করে নৌচলাচলের বিষয়টি সাধারণ মানুষ জানার পরতো আসবে লঞ্চঘাটে। তাই আর একটু সময় বাড়ালে যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌছানো যেত।

 

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম আনন্দ বার্তকে বলেন, আজ শনিবার থেকে আগামিকাল রোববার ভোর ৬ টা পর্যন্ত নৌযান চলাচল করতে পারবে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঘাটে লঞ্চ থামতে হবে। ভোর ৬টার পর কোন লঞ্চ নদীতে চলাচল করতে পারবেনা। ৬ টার মধ্যেই ঘাটগুলোতে পৌছাতে হবে। শুধুমাত্র শ্রমিকদের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com