শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

ময়মনসিংহ মেডিকেলে র‍্যাবের অভিযান, আটক ১৩ দালাল

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৭৪৪ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ১৩ দালালকে আটক করেছে র‍্যাব-১৪। আটককৃতরা সবাই মমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল বলে জানায় র‍্যাব।
বৃহস্পতিবার (১৭ জুন) বেলা ১১টায় মমেক হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন, নগরীর চরপাড়ার এনায়েত কবির (৪২), মনোয়ার হোসেন (৩৭), রতন মিয়া(৪৫), মনির হোসেন(৩৭) ও মাসুদুল করিম, দিঘারকান্দার ফিরোজ মিয়া(৫০), মাসকান্দার আলাল উদ্দিন (৬০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪০), সদরের সিরতার আলা উদ্দিন(৫৫), বাঘমারার টুটুল আহমেদ শরীফ(৩৭), সদরের বোররচরের সোহেল মিয়া(৩১), কালীবাড়ির আলমগীর হোসেন(৪২) ও বড়বিলার আসাদুল ইসলাম মিশু (২৭)।

 

র‍্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন জানান, সম্প্রতি মমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দাললরা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। রোগীদের সরকারি ওষুধ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার নামে হাতিয়ে নেয়া হতো টাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com