মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহ ডিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৭৯৪ বার

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান এর দিক নির্দেশনায় প্রতিদিন চুরি, ছিনতাই, মাদক, জুয়া, ডাকাতি, ইভটিজিং, ধর্ষণ, হত্যা মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

 

এরই ধারাবাহিকতায় জেলা গোয়ন্দো শাখার অফিসার-ইনর্চাজ মোঃ শাহ কামাল আকন্দ এর নির্দেশে ডিবি পুলিশের এসআই মোঃ সাইদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রোববার। পরে রাত পৌঁনে ১২টার সময় ১০ গ্রাম হেরোইনসহ মুক্তাগাছা থানাধীন হরিপুর দেওলী গ্রামের মৃত আঃ হেকিম এর পুত্র মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম ওরফে আমিরুল(৩৫) গ্রেফতার করে।

 

এদিকে গৌরীপুর থানা এলাকায় মাদক চূড়ালী গ্রামের মোঃ আমিনুল ইসলাম এর ছেলে মোঃ আরশরাফ হোসেন(৩২) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া গ্রেফতারকৃত অপর দুইজন গুজিখা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র মোহাম্মদ আলী(৬৫) এবং কোতোয়ালী থানাধীন চরভবানীপুরের আজিজুল করিম(আসলাম উদ্দিন) এর ছেলে মোঃ আরিফ হোসেন(৩২)।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com