শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

মেহেন্দিগঞ্জে সম্রাট লঞ্চের ধাক্কায় জেলের স্বপ্ন ভেঙ্গে চুরমার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ বার

মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে গজারিয়া নদীতে এমভি সম্রাট ৭ লঞ্চের ধাক্কায় জেলে মোঃ কাঞ্চন রাড়ী নামে এক অসহায় জেলের ট্রলার ভেঙে চুরমার হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার সময় মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের নতুনহাট এলাকার গজারি নদীতে এ ঘটনা ঘটে।

এঘটনায় ট্রলারে থাকা ৩ জেলে কাঞ্চন রাঢ়ী, নুরুল ইসলাম ও লিখন বেপারী সাতরিয়ে তীরে উঠে জীবন রক্ষা করে। জেলেরা ওই ইউনিয়নের বাসিন্দা।

ট্রলারের মালিক জেলে কাঞ্চন রাঢ়ী জানান,‘ গত (২৫ জানুয়ারি ) মঙ্গলবার সকাল আনুমানিক ৭ টার সময় দিকে তারা নতুনহাট ঘাট এলাকায় গজারিয়া নদীতে মাছ শিকারের জন্য নদীতে জাল ফেলে রেখে ট্রলারটি নোঙ্গর করে রেখে ছিলেন।

এসময় ঢাকা থেকে আসা এমভি সম্রাট ৭ লঞ্চটি দ্রুত গতিতে চালিয়ে তাদের ট্রলারের উপরে উঠিয়ে দেয়। এতে তাদের ট্রলারটি ভেঙে চুরমার হয়ে যায়।

পরে ট্রলারে থাকা জেলেরা আত্ম্যরক্ষার্থে নদীতে ঝাঁপ দেই। এঘটনায় ট্রলারের মালিক কাঞ্চন রাঢ়ীর লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com