বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মেট্রোতে প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ যাত্রী; আয় পৌনে ৩ লাখ টাকা

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার

মেট্রোরেল উদ্বোধনের পর যাত্রী চলাচলের প্রথম দিনে নগরবাসীর মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই দিনে মেট্রোতে চলাচল করেছেন তিন হাজার ৮৫৭ যাত্রী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থে‌কে দুপুর ১২টা পর্যন্ত দিয়াবাড়ি-আগারগাঁও রুটে টি‌কিট কে‌টে এই যাত্রীরা যাতায়াত করেন।

এদিন মেট্রোরেল আগারগাঁও থেকে ২৫টি এবং উত্তরা থেকে ২৫টি করে মোট ৫০টি ট্রিপ দিয়েছে। যাত্রী চলাচল বাবদ মেট্রোরেল কর্তৃপক্ষের আয় হয়েছে দুই লাখ ৭৪ হাজার ৮৭২ টাকা।

যাত্রীদের মধ্যে তিন হাজার ৭৫৬ জন একক পাস ব্যবহার করেছেন। তারা সবাই ৬০ টাকা করে ভাড়া দিয়েছেন। এতে আয় হয় দুই লাখ ২৫ হাজার ৩৬০ টাকা।

এ ছাড়া ৯৯ জন এমআরটি পাস ব্যবহার করে যাতায়াত করেছেন। প্রতি এমআরটি পাসের বিপরীতে ৫০০ টাকা করে মেট্রো কর্তৃপক্ষের মোট আয় হয়েছে ৪৯ হাজার ৫০০ টাকা। আর দুই জন যাত্রী র‍্যাপিড কার্ড ব্যবহার করায় ৬০ টাকা করে ১২০ টাকা ভাড়া পাওয়া গেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডেপুটি সেক্রেটারি (জনসংযোগ) নজরুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন।

শুরুর দিন অনেকেই মেট্রোরেলে যাতায়াতের চেষ্টা করলেও পারেননি কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আগেই জানান, যাত্রীদের জন্যে এই সেবা নতুন হওয়ায় যাত্রীদের অভ্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়বে। ২৬ মার্চের মধ্যে খুলে দেওয়া হবে মেট্রোরেলের দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশন।
সূত্রঃ বাংলা নি উ জ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com