বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্ম বার্ষিকী পালিত

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৭৪৯ বার
বরগুনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের শুভ জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ যুবলীগ এর পক্ষ থেকে বিশেষ দোয়া ও আলোচনা সভা শেষে প্রতিকৃতিতে পুষ্পার্পণ ও গাছের চারা বিতরণ মধ্যে দিয়ে শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রক্ষিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসক হাবিবুর রহমান পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক ও জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ ও জেলা কারগারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জোলা প্রশাসক (সার্বিক) জালাল উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পিজুস চন্দ্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুত্রা দাস ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com