মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০

মির্জা ফখরুল ও যুগ্ম মহাসচিব রিজভীসহ দলটির ১১ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৩৮ বার

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির ১১ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের এক নেতা।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে রাজধানীর পল্টন থানায় এ অভিযোগটি দায়ের করেন।

আজ শুক্রবার (২২ জুলাই) পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিয়াজ উদ্দিনের অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এটি মামলা হিসেবে নথিভুক্ত হবে কিনা তা ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিনের দেওয়া অভিযোগে বিএনপির ওই দুই নেতা ছাড়াও দলীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল সিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী রবিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মাহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ১১ নেতাকে অভিযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com