শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

মিনারা হত্যা ঘটনার আসামীর ঘরে আগুন

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৮৯ বার

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর আবাসনে একটি বসতঘরে থাকতেন মোহাম্মদ মিলন ফরাজী।

গত ১১ মার্চ শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী মিনারা বেগম নামের ৫০ বছর বয়সী এক নারীকে পদদলীত করার ঘটনায় রাতেই গ্রেপ্তার হন মিলন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ দিন ভর্তি থাকার পর রোববার দুপুরে মারা যান মিনারা বেগম।

রোববার দিবাগত রাত সারে ৪টার দিকে মামলায় আসামী হয়ে জেল হাজতে থাকা মিলন ফরাজীর বসত ঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে।

নলছিটি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে ভোর ৫ টায় আগুন নেভালেও ততক্ষনে মিলনের বসতঘর পুরে ছাই হয়ে যায়।

নলছিটি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, তালাদেয়া ঘরে আগুন লাগায় কোনো হতাহত হয়নি। ঘরে বেশি আসবাব না থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে আবাসনের শুধু একটি ঘরই পুরেছে।

এদিকে ঘরে আগুন দিয়েছে দূর্বিত্তরা এই কথা এলাকায় রটিয়ে নিহত ঐ নারীর স্বামী ও সন্তানদের দোষারোপ করছে জেলে থাকা মিলন ফরাজীর স্ত্রী ছনিয়া বেগম এবং শ্যালক রাজীব হোসেন। ছনিয়া ও রাজীবও একই মামলার এজাহারভুক্ত আসামী।

মিনারার উপর হামলার পর থেকে পুলিশ তাদেরকেও খুজছে।

নিহত নারী মিনারা বেগমের ছোট ছেলে মোহাম্মদ সাগর হাওলাদার সোমবার বেলা সারে ১১টায় মুঠো ফোনে বলেন, ‘আগুনের বিষয় সকালে শুনেছি আমরা এখনো বরিশাল মেডিক্যালের মর্গে আছি, মায়ের লাশের পোষ্টমর্টেম হবে তারপর স্বজনদের নিয়ে বাড়ী ফিরবো।

মামলার বাদী মিনারা বেগমের বড় ছেলে মাসুম হাওলাদার বলেন, ‘আমার মায়ের হত্যাকারী মিলন ফরাজী জেলে থাকলেও অপর আসামী মিলনের স্ত্রী ছনিয়া এবং শ্যালক রিয়াজ নিজেরা অথবা লোক দিয়ে নিজেদের ঘরে আগুন দিয়েছে।’ তারা মধ্য রাতে ঘরের জরুরী মালামার সরিয়ে নিয়েছে বলেও জানান মাসুম।

মিনারা হত্যার পলাতক আসামীরা নিজেদের ঘরে অগুন দিয়ে মামলার বাদীকে ফাসানোর ছক করেছে বলে জানিয়েছে স্থানীয় অনেকে। তবে এই আগুনের ঘটনায় আসামীরা নিজেরাই ফেসে যাবে বলে মন্তব্য করেছে পার্শবর্তী হেনারা বেগম।

নুরুল্লাপুর এলাকার দায়িত্বরত গ্রাম পুলিশ মোহাম্মদ শামসুল হক বলেন, ‘যারাই করুন রাতের আধারে এই আগুন লাগানো হয়েছে। ঘরের মধ্যে একটা পুরোনো ফ্রিজ একটা খাট আর কিছু চাউল ছাড়া আর কিছুই ছিলোনা।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, ‘বিষয়টি এখনো আমাদের নলেজে আসেনি। খোজ নিচ্ছি। তদন্ত এবং প্রমান সাপেক্ষে অপরাধীদের বিষয়ে ব্যাবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার ১১ মার্চ সন্ধ্যায় বাড়ির পাশে একটি নারকেলগাছের শুকনো গ্যাঁড়া আনতে গেলে প্রতিবেশী সোনিয়া, ফিরোজ, মিলন ফরাজী, রিয়াজ, শান্তসহ আরও কয়েকজন হামলা চালায় মিনারা বেগম নামের এক নারীর উপর। হামলার একপর্যায়ে তারা মিনারাকে পা দিয়ে পদদলিত করে।

এতে ঐ নারীর জরায়ু ফেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ দিন ভর্তি থাকার পর রোববার দুপুরে মারা যান ৫০ বছর বয়সী মিনারা বেগম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com