

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) এর সামনের সড়কটি পুরান ঢাকার সবচেয়ে ব্যাস্ততম সড়কের একটি।
হাসপাতালের রোগী দর্শনার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের চলাচল এই পথে। হঠাৎই একজন বয়স্ক মহিলা পা চেপে রাস্তায় বসে পড়ে। দেখলাম একটি রিক্সার চাকা ওনার পায়ের উপর দিয়ে চলে গেছে। তখনই লক্ষ্য করি ফুটপাতের ওপর চায়ের দোকান, ডাবের দোকান, প্লাস্টিকের দোকান, কাপড়ের দোকান সহ বিভিন্ন ধরনের দোকান।

যারা সম্পুর্ন ফুটপাত দখল করে সাজিয়েছে তাদের দোকানের পসরা। তারই ফলশ্রুতিতে সাধারণ পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। শুধু তা-ই নয় তীব্র যানজটের কারণে সময়মত হাসপাতালে পৌঁছাতে পারছেনা এ্যাম্বুলেন্স পর্যন্ত।
কার নির্দেশে অথবা ক্ষমতায় দখল করা হয়েছে ফুটপাত। কিংবা কোন মাসোয়ারা দেয় কিনা সে প্রশ্ন এড়িয়ে যান দোকানদাররা। দেখে মনেই হয়না এরা ভাসমান ব্যবসায়ী। সাধারণ মানুষ এই সমস্যার প্রতিকার চায়।