শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বরিশালের যুবক নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১১৩ বার

পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে এনে নববিবাহিতা স্ত্রী ও বিধবা মায়ের মুখে হাসি ফোটাতে মাত্র দুই বছর আগে হাজারো স্বপ্ন আর এক বুক আশা নিয়ে সুদূর মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন জেলার বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুবক মহসিন হোসেন মিথুন (৩৩)।

সেখানে একটি কোম্পানীতে ভাল বেতনে তার চাকরিও হয়েছিল। স্বপ্ন ছিল গ্রামের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করবেন। এক নিমিশে তার সব স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বাংলাদেশ সময় রাত আটটার দিকে মালয়েশিয়ার শাহআলম নামকস্থানে বাড়িতে বেতনের টাকা পাঠিয়ে রাস্তা পারাপারের সময় প্রথমে প্রাইভেটকার ও পরে বাসের চাপায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন রেমিটেন্সযোদ্ধা মিথুন।

নিহত মিথুন বানারীপাড়া ভূমি অফিসের কর্মচারী প্রয়াত মো. হারেস আকনের জ্যেষ্ঠ ছেলে। মিথুনের এ মর্মান্তিক মৃত্যুর খবরে আত্মীয়-স্বজনসহ পুরো বানারীপাড়াবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তার মর্মান্তিক দুর্ঘটনার দৃশ্যের সিসিটিভি একটি ফুটেজ ফেসবুকে ভাইরাল হওয়ার পর তা দেখে স্বজনদের কষ্ট আরও বেড়ে গেছে।

মিথুনের স্ত্রী ও বিধবা মা বিলাপ করে বার বার মুর্ছা যাচ্ছেন। তারা দ্রুত মিথুনের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণায়য়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com