মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

মারা গেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩২৮ বার

ভারতের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

তিন দিন ধরে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন।  বুধবার (২৩ মার্চ) রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে অভিষেক চট্টোপাধ্যায় বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক মহল।

১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পথভোলা। একটা সময়ে নিয়মিত সিনেমার কাজ করেছেন অভিষেক। তার উল্লেখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে, মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী।

অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি অভিষেক চট্টোপাধ্যায় ফের ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com